উত্তরদিনাজপুর

বিপদের কথা বলে নকল সোনা জমা দিয়ে ৫৫ হাজার টাকা নিয়ে চম্পট দিল এক মহিলা

নকল সোনা দিয়ে ৫৫ হাজার টাকা নিয়ে চম্পট দিল এক মহিলা। ঘটনাটি রায়গঞ্জ থানার উদয়পুরে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতারিত মহিলা শিখা সাহা বলেন ," গতকাল দুপুরে দেয়ন্তী দেবী ঘোষ,বাড়ি রায়পুর এই পরিচয় দিয়ে এক মহিলা আমার বাড়িতে আসে। বাড়িতে এসে অসুবিধার কারন দেখিয়ে সোনা, রুপা দিয়ে টাকা দেবার জন্য অনুরোধ  করেন। এক জুয়েলারির দোকানে গিয়ে সোনা রুপা পরীক্ষার পর ৫৫ হাজার টাকা দিতে রাজী হই আমি "।  এরপর শিখা দেবীর স্বামী সরকারি কর্মচারী মাধব সাহা অফিস থেকে বাড়িতে ফিরে এসে সোনা, রুপা পরীক্ষা করে দেখেন সমস্তটাই জাল। এটা জানার পর শিখাদেবীর মাথায় হাত পড়ে। পুরো ঘটনা লিখিতভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তে পুলিশী।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/_MG1i2VX7P8